159 - عن أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ وَلَا الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ وَلَا يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ في الثَوْبٍ الوَاحِدٍ(3) وَلَا تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ في الثَّوْبِ الْوَاحِدِ. (م 1/ 183)
আবূ সাঈদ আল-খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: কোনো পুরুষ যেন অন্য পুরুষের সতর (লজ্জাস্থান) না দেখে এবং কোনো নারী যেন অন্য নারীর সতর না দেখে। আর কোনো পুরুষ যেন অপর পুরুষের সাথে একই কাপড়ের (চাদরের) নিচে একত্রে শয়ন না করে এবং কোনো নারী যেন অপর নারীর সাথে একই কাপড়ের (চাদরের) নিচে একত্রে শয়ন না করে।
মুখতাসার সহীহ মুসলিম (159)