1576 - عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَالْحَلَّاقُ يَحْلِقُهُ وَأَطَافَ بِهِ أَصْحَابُهُ فَمَا يُرِيدُونَ أَنْ تَقَعَ شَعْرَةٌ إِلَّا فِي يَدِ رَجُلٍ. (م 7/ 79)
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অবশ্যই আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি যখন নাপিত তাঁর (মাথার চুল) কামাচ্ছিলেন, আর তাঁর সাহাবীগণ তাঁকে ঘিরে রেখেছিলেন। তাঁরা চাইতেন না যে, একটি চুলও যেন কারো হাতের বাইরে পড়ে যায়।

মুখতাসার সহীহ মুসলিম (1576)