156 - عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ(1) قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ رضي الله عنها أَنَا وَأَخُوهَا مِنْ الرَّضَاعَةِ فَسَأَلَهَا عَنْ غُسْلِ رسول الله صلى الله عليه وسلم مِنْ الْجَنَابَةِ فَدَعَتْ بِإِنَاءٍ قَدْرِ الصَّاعِ فَاغْتَسَلَتْ وَبَيْنَنَا وَبَيْنَهَا سِتْرٌ وَأَفْرَغَتْ عَلَى رَأْسِهَا ثَلَاثًا قَالَ وَكَانَ أَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ كَالْوَفْرَةِ(2). (م 1/ 176)
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আবু সালামাহ ইবনু আবদুর রাহমান বলেন, আমি এবং তাঁর (আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর) দুধ ভাই তাঁর নিকট প্রবেশ করলাম। অতঃপর সে তাঁকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জানাবাতের গোসল সম্পর্কে জিজ্ঞেস করল। তখন তিনি এক সা’ পরিমাণ পাত্র আনালেন এবং গোসল করলেন। আর আমাদের এবং তাঁর মাঝে ছিল একটি পর্দা। তিনি তাঁর মাথায় তিনবার পানি ঢাললেন। রাবী বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রীগণ তাঁদের মাথার চুল এত ছোট করতেন যে, তা কাধ পর্যন্ত পৌঁছে যেত।

মুখতাসার সহীহ মুসলিম (156)