1528 - عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنِّي لَأَعْرِفُ حَجَرًا بِمَكَّةَ كَانَ يُسَلِّمُ عَلَيَّ قَبْلَ أَنْ أُبْعَثَ إِنِّي لَأَعْرِفُهُ الْآنَ. (م 7/ 58 - 59)
জাবির ইবনু সামুরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: আমি মক্কার একটি পাথরকে চিনি, যা আমার নবুওয়াত প্রাপ্তির পূর্বে আমাকে সালাম দিত। আমি এখন পর্যন্ত সেটাকে চিনি।

মুখতাসার সহীহ মুসলিম (1528)