1506 - عَنْ الشَّرِيدِ رضي الله عنه قَالَ رَدِفْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا فَقَالَ هَلْ مَعَكَ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ شَيْءٌ قُلْتُ نَعَمْ قَالَ هِيهْ(1) فَأَنْشَدْتُهُ بَيْتًا فَقَالَ هِيهْ ثُمَّ أَنْشَدْتُهُ بَيْتًا فَقَالَ هِيهْ حَتَّى أَنْشَدْتُهُ مِائَةَ بَيْتٍ. (م 7/ 48)
শারীদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে আরোহণ করেছিলাম। তখন তিনি বললেন: তোমার কাছে উমাইয়া ইবনু আবী সল্তের কোনো কবিতা আছে কি? আমি বললাম: হ্যাঁ। তিনি বললেন: বলো। অতঃপর আমি তাঁকে একটি পঙ্‌ক্তি (কবিতার চরণ) পাঠ করে শোনালাম। তিনি বললেন: বলো। তারপর আমি তাঁকে আরেকটি পঙ্‌ক্তি পাঠ করে শোনালাম। তিনি বললেন: বলো। অবশেষে আমি তাঁকে একশ’টি পঙ্‌ক্তি পাঠ করে শুনালাম।

মুখতাসার সহীহ মুসলিম (1506)