1502 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عن النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ نَزَلَ نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ فَلَدَغَتْهُ نَمْلَةٌ فَأَمَرَ بِجِهَازِهِ فَأُخْرِجَ مِنْ تَحْتِهَا ثُمَّ أَمَرَ بِهَا(2) فَأُحْرِقَتْ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فَهَلَّا نَمْلَةً وَاحِدَةً. (م 7/ 43)
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: নবীগণের মধ্যে একজন নবী একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন, তখন একটি পিঁপড়া তাঁকে কামড়ালো। তিনি তাঁর আসবাবপত্র সরিয়ে নিতে নির্দেশ দিলেন। অতঃপর তিনি সেটির (পিঁপড়ার কলোনি) প্রতি নির্দেশ দিলেন, ফলে সেটিকে পুড়িয়ে দেওয়া হলো। তখন আল্লাহ্ তাঁর নিকট ওহী পাঠালেন, (তুমি কি) শুধুমাত্র একটি পিঁপড়াকেই (শাস্তি দিতে পারতে না)?
মুখতাসার সহীহ মুসলিম (1502)