1463 - عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود رضي الله عنه قَالَ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يُوعَكُ فَمَسِسْتُهُ بِيَدِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ لَتُوعَكُ(1) وَعْكًا شَدِيدًا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجَلْ إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلَانِ مِنْكُمْ قَالَ فَقُلْتُ ذَلِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجَلْ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى مِنْ مَرَضٍ فَمَا سِوَاهُ إِلَّا حَطَّ اللَّهُ بِهِ سَيِّئَاتِهِ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا. (م 8/ 14)
আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট প্রবেশ করলাম, যখন তিনি জ্বরাক্রান্ত ছিলেন। অতঃপর আমি আমার হাত দিয়ে তাঁকে স্পর্শ করলাম এবং বললাম, ইয়া রাসূলাল্লাহ! নিশ্চয়ই আপনার প্রচণ্ড জ্বর হচ্ছে। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হ্যাঁ। তোমাদের মধ্যে দু’জন লোক যেমন (জ্বরাক্রান্ত) হয়, আমিও তেমন জ্বরাক্রান্ত হই। তিনি বলেন, তখন আমি বললাম, এর কারণ হলো আপনার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হ্যাঁ। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, কোনো মুসলিমের ওপর রোগ বা অন্য কোনো কারণে যদি কোনো কষ্ট আসে, তাহলে এর মাধ্যমে আল্লাহ তার পাপসমূহ এমনভাবে মোচন করে দেন, যেমন গাছ তার পাতা ঝরিয়ে দেয়।
মুখতাসার সহীহ মুসলিম (1463)