1453 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا لَقِيتُ مِنْ عَقْرَبٍ لَدَغَتْنِي الْبَارِحَةَ قَالَ أَمَا لَوْ قُلْتَ حِينَ أَمْسَيْتَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ تَضُرَّكَ. (م 8/ 76)
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! গত রাতে একটি বিচ্ছু আমাকে দংশন করায় আমি যে কষ্ট পেয়েছি! তিনি (নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: যদি তুমি সন্ধ্যা বেলায় বলতে, ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে তাঁর সৃষ্ট বস্তুর অনিষ্ট থেকে আশ্রয় চাই,’ তবে তা তোমাকে ক্ষতি করত না।
মুখতাসার সহীহ মুসলিম (1453)