1443 - عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كَانَ إِذَا اشْتَكَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَقَاهُ جِبْرِيلُ عليه السلام قَالَ بِسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ. (م 7/ 13)
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অসুস্থ হতেন, তখন জিবরীল (আঃ) তাঁকে রুকইয়াহ (ঝাড়-ফুঁক) করতেন। তিনি বলতেন: আল্লাহর নামে, আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন এবং সকল রোগ থেকে আপনাকে নিরাময় দিন, আর যখন কোনো হিংসুক হিংসা করে তার অনিষ্ট থেকে এবং সকল কুদৃষ্টিসম্পন্ন লোকের অনিষ্ট থেকে (আপনাকে রক্ষা করুন)।

মুখতাসার সহীহ মুসলিম (1443)