1399 - عن جَابِر بْن عَبْدِ اللَّهِ رضي الله عنهما قال وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلَامٌ فَسَمَّاهُ الْقَاسِمَ فَقُلْنَا لَا نَكْنِيكَ أَبَا الْقَاسِمِ وَلَا نُنْعِمُكَ عَيْنًا فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ أَسْمِ ابْنَكَ عَبْدَ الرَّحْمَنِ. (م 6/ 171)
জাবির ইবনে আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বললেন, আমাদের মধ্যের এক ব্যক্তির একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। অতঃপর সে তার নাম রাখল কাসিম। তখন আমরা বললাম, আমরা তোমাকে আবুল কাসিম কুনিয়ত দ্বারা ডাকব না এবং তোমার চোখ ঠান্ডা করব না। অতঃপর সে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে এ ব্যাপারে উল্লেখ করল। তখন তিনি বললেন, তোমার ছেলের নাম রাখো আবদুর রহমান।
মুখতাসার সহীহ মুসলিম (1399)