1381 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النبي صلى الله عليه وسلم قَالَ إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيُمْنَى وَإِذَا خَلَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ وَلْيُنْعِلْهُمَا جَمِيعًا أَوْ لِيَخْلَعْهُمَا جَمِيعًا. (م 6/ 153)



1381 ب - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَا يَمْشِ أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ لِيُنْعِلْهُمَا جَمِيعًا أَوْ لِيَخْلَعْهُمَا جَمِيعًا. (م 6/ 153)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করে, তখন সে যেন ডান (পা) দিয়ে শুরু করে। আর যখন সে জুতা খোলে, তখন সে যেন বাম (পা) দিয়ে শুরু করে। এবং সে যেন হয় উভয় জুতা একসাথে পরিধান করে, নতুবা একসাথে উভয়টি খুলে ফেলে।

তিনি আরও বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাঁটে। সে যেন হয় উভয় জুতা একসাথে পরিধান করে, নতুবা একসাথে উভয়টি খুলে ফেলে।

মুখতাসার সহীহ মুসলিম (1381)