1355 - عَنْ جَابِرٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يَأْكُلَ الرَّجُلُ بِشِمَالِهِ أَوْ يَمْشِيَ فِي نَعْلٍ وَاحِدَةٍ وَأَنْ يَشْتَمِلَ الصَّمَّاءَ وَأَنْ يَحْتَبِيَ فِي ثَوْبٍ وَاحِدٍ كَاشِفًا عَنْ فَرْجِهِ. (م 6/ 154)
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন যে, কোনো ব্যক্তি যেন তার বাম হাতে খায়, অথবা এক জুতা (স্যান্ডেল) পরে হাঁটে, এবং যেন 'সাম্মা' (নিঃছিদ্রভাবে) চাদর জড়িয়ে নেয়, এবং যেন এক কাপড়ে এমনভাবে ইহতিবা (জানু তুলে বসা) করে যে তার লজ্জাস্থান খুলে যায়।

মুখতাসার সহীহ মুসলিম (1355)