1352 - عَنْ جَابِرِ رضي الله عنه قَالَ لَمَّا تَزَوَّجْتُ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَتَّخَذْتَ أَنْمَاطًا(4) قُلْتُ وَأَنَّى لَنَا أَنْمَاطٌ قَالَ أَمَا إِنَّهَا سَتَكُونُ قَالَ جَابِرٌ وَعِنْدَ امْرَأَتِي نَمَطٌ فَأَنَا أَقُولُ نَحِّيهِ عَنِّي وَتَقُولُ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّهَا سَتَكُونُ. (م 6/ 146)
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আমি বিবাহ করলাম, তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি পুরু বিছানা বা গালিচা (আনামাত) গ্রহণ করেছো?” আমি বললাম, গালিচা আমাদের জন্য কীভাবে সম্ভব হবে? তিনি বললেন, “জেনে রাখো, শীঘ্রই তা হবে।” জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, এখন আমার স্ত্রীর কাছে একটি গালিচা আছে। আমি তাকে বলি: “এটা আমার কাছ থেকে সরিয়ে দাও।” আর সে বলে: “রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তো আগেই বলেছেন যে এগুলো থাকবে।”

মুখতাসার সহীহ মুসলিম (1352)