1349 - عن قَتَادَة قَالَ قُلْنَا لِأَنَسِ بْنِ مَالِكٍ أَيُّ اللِّبَاسِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَوْ أَعْجَبَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ الْحِبَرَةُ(1). (م 6/ 144)
আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, (কাতাদাহ বলেন,) আমরা আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট কোন পোশাকটি সবচেয়ে প্রিয় ছিল, অথবা (বলা যায়) কোন পোশাকটি সবচেয়ে পছন্দনীয় ছিল? তিনি বললেন, 'হিবারা' (রেখাযুক্ত চাদর)।

মুখতাসার সহীহ মুসলিম (1349)