1295 - عن ابْن عَبَّاسٍ رضي الله عنهما قَالَ سَقَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ زَمْزَمَ فَشَرِبَ قَائِمًا وَاسْتَسْقَى وَهُوَ عِنْدَ الْبَيْتِ. (م 6/ 111)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে যমযমের পানি পান করালাম। অতঃপর তিনি দাঁড়িয়ে পান করলেন এবং তিনি বাইতুল্লাহর (কা'বা ঘরের) নিকট থাকা অবস্থায় পানি চাইলেন।

মুখতাসার সহীহ মুসলিম (1295)