1293 - عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَنَفَّسُ فِي الشَّرَابِ ثَلَاثًا(2) وَيَقُولُ إِنَّهُ أَرْوَى وَأَبْرَأُ وَأَمْرَأُ قَالَ أَنَسٌ فَأَنَا أَتَنَفَّسُ فِي الشَّرَابِ ثَلَاثًا. (م 6/ 111)
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পান করার সময় তিনবার শ্বাস নিতেন এবং বলতেন, 'নিশ্চয়ই এটা অধিক তৃপ্তিদায়ক, অধিক স্বাস্থ্যকর ও অধিক আরামদায়ক।' আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, তাই আমিও পান করার সময় তিনবার শ্বাস নেই।
মুখতাসার সহীহ মুসলিম (1293)