1280 - عن أَبي حُمَيْدٍ السَّاعِدِيّ رضي الله عنه قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِقَدَحِ لَبَنٍ مِنْ النَّقِيعِ(3) لَيْسَ مُخَمَّرًا فَقَالَ أَلَّا خَمَّرْتَهُ وَلَوْ أن(4) تَعْرُضُ عَلَيْهِ عُودًا قَالَ أَبُو حُمَيْدٍ إِنَّمَا أُمِرَنا بِالْأَسْقِيَةِ أَنْ تُوكَأَ لَيْلًا وَبِالْأَبْوَابِ أَنْ تُغْلَقَ لَيْلًا. (م 6/ 105)
আবু হুমাইদ সা'ঈদী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট নকী' নামক স্থান থেকে এক পেয়ালা দুধ নিয়ে আসলাম যা ঢাকা ছিল না। তখন তিনি বললেন, তুমি এটিকে ঢেকে আনলে না কেন? যদিও তুমি এর উপর একটি কাঠও আড়াআড়িভাবে রাখো। আবু হুমাইদ বলেন, আমাদেরকে রাতের বেলা মশকসমূহ বেঁধে রাখতে এবং দরজাগুলো বন্ধ করে রাখতে আদেশ করা হয়েছে।

মুখতাসার সহীহ মুসলিম (1280)