1275 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عمر رضي الله عنهما قَالَ لَمَّا نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ النَّبِيذِ فِي الْأَوْعِيَةِ قَالُوا لَيْسَ كُلُّ النَّاسِ يَجِدُ فَأَرْخَصَ لَهُمْ فِي الْجَرِّ غَيْرِ الْمُزَفَّتِ. (م 6/ 98 - 99)
আব্দুল্লাহ ইবন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) (নির্দিষ্ট) পাত্রসমূহে নাবিজ (পানীয়) তৈরি করতে নিষেধ করলেন, তখন সাহাবীগণ বললেন, সবাই তো (অন্য পাত্রের) ব্যবস্থা করতে পারে না। অতঃপর তিনি তাদের জন্য আলকাতরা বা পিচ দ্বারা প্রলেপ দেওয়া হয়নি এমন মাটির কলসে (নাবিজ তৈরি করার) অনুমতি দিলেন।
মুখতাসার সহীহ মুসলিম (1275)