1268 - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ كُنْتُ أَسْقِي أَبَا طَلْحَةَ وَأَبَا دُجَانَةَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ رضي الله عنهم فِي رَهْطٍ مِنْ الْأَنْصَارِ فَدَخَلَ عَلَيْنَا دَاخِلٌ فَقَالَ حَدَثَ خَبَرٌ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ فَأَكْفَأْنَاهَا يَوْمَئِذٍ وَإِنَّهَا لَخَلِيطُ الْبُسْرِ(1) وَالتَّمْرِ قَالَ قَتَادَةُ وَقَالَ أَنَسُ بْنُ مَالِكٍ لَقَدْ حُرِّمَتْ الْخَمْرُ وَكَانَتْ عَامَّةُ خُمُورِهِمْ يَوْمَئِذٍ خَلِيطَ الْبُسْرِ وَالتَّمْرِ. (م 6/ 88)
আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনসারদের একটি দলের মধ্যে আবূ তালহা, আবূ দুজানা এবং মু’আয ইবনু জাবাল (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে পান করাচ্ছিলাম। তখন একজন লোক আমাদের কাছে প্রবেশ করে বলল, নতুন খবর এসেছে, মদ হারাম হওয়ার নির্দেশ নাযিল হয়েছে। সাথে সাথেই আমরা সেদিন তা ঢেলে ফেলে দিলাম। অথচ তা ছিল কাঁচা ও পাকা খেজুরের মিশ্রণ (থেকে তৈরি)। ক্বাতাদাহ (রাহিমাহুল্লাহ) বলেন, আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, নিশ্চয়ই মদ হারাম করা হয়েছিল, আর তখন তাদের অধিকাংশ মদই ছিল কাঁচা ও পাকা খেজুরের মিশ্রণ (থেকে তৈরি)।

মুখতাসার সহীহ মুসলিম (1268)