1245 - عن جَابِر بْن عَبْدِ اللَّهِ رضي الله عنهما قال: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَتْلِ الْكِلَابِ حَتَّى إِنَّ الْمَرْأَةَ تَقْدَمُ مِنْ الْبَادِيَةِ بِكَلْبِهَا فَنَقْتُلُهُ ثُمَّ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ قَتْلِهَا وَقَالَ عَلَيْكُمْ بِالْأَسْوَدِ الْبَهِيمِ(2) ذِي النُّقْطَتَيْنِ فَإِنَّهُ شَيْطَانٌ. (م 5/ 36)
জাবির ইবনে আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে কুকুর হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। এমনকি কোনো নারী গ্রাম থেকে তার কুকুর নিয়ে আগমন করলে আমরা সেটিকেও হত্যা করতাম। অতঃপর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেগুলোকে হত্যা করতে নিষেধ করলেন এবং বললেন, তোমরা নিখাদ কালো, যার দু'টি ফোঁটা (চোখের উপরে) রয়েছে, সেটিকে হত্যা করো। কারণ সেটি শয়তান।
মুখতাসার সহীহ মুসলিম (1245)