1243 - ابن عمر رضي الله عنهما عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبَ صَيْدٍ أَوْ مَاشِيَةٍ نَقَصَ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ. (م 5/ 37)
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যক্তি শিকারের কুকুর অথবা পশুপালের কুকুর ছাড়া অন্য কোনো কুকুর রাখে, তার সাওয়াব থেকে প্রতিদিন দুই কিরাত পরিমাণ কমতে থাকে।

মুখতাসার সহীহ মুসলিম (1243)