1229 - عَنْ أُمِّ سَلَمَةَ رضي الله عنها زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ إِنَّهُ يُسْتَعْمَلُ عَلَيْكُمْ أُمَرَاءُ فَتَعْرِفُونَ وَتُنْكِرُونَ(4) فَمَنْ كَرِهَ فَقَدْ بَرِئَ وَمَنْ أَنْكَرَ فَقَدْ سَلِمَ وَلَكِنْ مَنْ رَضِيَ وَتَابَعَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفلَا(5) نُقَاتِلُهُمْ قَالَ لَا مَا صَلَّوْا أَيْ مَنْ كَرِهَ بِقَلْبِهِ وَأَنْكَرَ بِقَلْبِهِ. (م 6/ 23)
উম্মে সালামাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: নিশ্চয়ই তোমাদের ওপর এমন শাসকেরা নিযুক্ত হবে, যাদের কিছু কাজ তোমরা ভালো জানবে এবং কিছু কাজ মন্দ জানবে। সুতরাং যে ব্যক্তি (মন্দ কাজকে) ঘৃণা করল, সে দায়মুক্ত হলো এবং যে ব্যক্তি তা অস্বীকার (বা প্রতিবাদ) করল, সে নিরাপত্তা লাভ করল। কিন্তু যে ব্যক্তি সন্তুষ্ট থাকল ও অনুসরণ করল (সে গুনাহগার হবে)। তাঁরা বললেন, হে আল্লাহর রাসূল! আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? তিনি বললেন, না, যতক্ষণ তারা সালাত আদায় করবে। (অর্থাৎ,) যে ব্যক্তি অন্তর দিয়ে ঘৃণা করল এবং অন্তর দিয়ে অস্বীকার করল (সে-ই দায়মুক্ত)।
মুখতাসার সহীহ মুসলিম (1229)