1218 - عن عَبْد اللَّهِ بْنُ أَبِي أَوْفَى قَالَ كَانَ أَصْحَابُ الشَّجَرَةِ أَلْفًا وَثَلَاثَمائَةٍ وَكَانَتْ أَسْلَمُ ثُمْنَ الْمُهَاجِرِينَ. (م 6/ 26)
আব্দুল্লাহ ইবনু আবী আওফা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আসহাবুল শাজারা (ঐ বৃক্ষের নিচে বাইআত গ্রহণকারীরা) ছিলেন এক হাজার তিনশত জন। আর আসলাম গোত্র মুহাজিরদের এক-অষ্টমাংশ ছিল।
মুখতাসার সহীহ মুসলিম (1218)