1139 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَرِيَّةً إِلَى نَجْدٍ فَخَرَجْتُ فِيهَا فَأَصَبْنَا إِبِلًا وَغَنَمًا فَبَلَغَتْ سُهْمَانُنَا اثْنَيْ عَشَرَ بَعِيرًا وَنَفَّلَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعِيرًا بَعِيرًا. (م 5/ 146)
ইব্‌ন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নজদের দিকে একটি সামরিক দল (সারিয়্যাহ) প্রেরণ করলেন। আমি তাতে অংশ নিলাম। অতঃপর আমরা কিছু উট ও ছাগল গনীমত হিসেবে লাভ করলাম। আমাদের প্রত্যেকের হিস্যার পরিমাণ দাঁড়ালো বারোটি উট। আর রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের প্রত্যেককে অতিরিক্ত একটি করে উট পুরস্কারস্বরূপ দিলেন।

মুখতাসার সহীহ মুসলিম (1139)