1125 - عن حُذَيْفَة بْن الْيَمَانِ رضي الله عنه قَالَ مَا مَنَعَنِي أَنْ أَشْهَدَ بَدْرًا إِلَّا أَنِّي خَرَجْتُ أَنَا وَأَبِي حُسَيْلٌ(6) قَالَ فَأَخَذَنَا كُفَّارُ قُرَيْشٍ قَالُوا إِنَّكُمْ تُرِيدُونَ مُحَمَّدًا فَقُلْنَا مَا نُرِيدُهُ مَا نُرِيدُ إِلَّا الْمَدِينَةَ فَأَخَذُوا علينا عَهْدَ اللَّهِ وَمِيثَاقَهُ لَنَنْصَرِفَنَّ إِلَى الْمَدِينَةِ وَلَا نُقَاتِلُ مَعَهُ فَأَتَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرْنَاهُ الْخَبَرَ فَقَالَ انْصَرِفَا نَفِي لَهُمْ بِعَهْدِهِمْ وَنَسْتَعِينُ اللَّهَ عَلَيْهِمْ. (م 5/ 177)
হুযাইফাহ ইবনুল ইয়ামান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার একমাত্র কারণ হলো, আমি এবং আমার পিতা হুসাইল (একবার মদীনার উদ্দেশ্যে) বের হলাম। তখন কুরাইশ কাফিরগণ আমাদের ধরে ফেলল। তারা বলল, তোমরা মুহাম্মাদকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খুঁজতে যাচ্ছ। আমরা বললাম, আমরা তাঁকে খুঁজতে যাচ্ছি না, আমরা শুধু মদীনাতেই যেতে চাই। এরপর তারা আমাদের থেকে আল্লাহর নামে অঙ্গীকার ও শপথ নিল যে, আমরা মদীনাতেই ফিরে যাব এবং তাঁর (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর) সাথে থেকে যুদ্ধ করব না। এরপর আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আসলাম এবং তাঁকে সবকিছু জানালাম। তিনি বললেন, 'তোমরা (মদীনার দিকে) ফিরে যাও। আমরা তাদের সাথে কৃত অঙ্গীকার পূরণ করব এবং তাদের বিরুদ্ধে আমরা আল্লাহর সাহায্য কামনা করব।'

মুখতাসার সহীহ মুসলিম (1125)