1100 - عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ جَاءَ رَجُلٌ بِنَاقَةٍ مَخْطُومَةٍ فَقَالَ هَذِهِ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَكَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ سَبْعُ مِائَةِ نَاقَةٍ كُلُّهَا مَخْطُومَةٌ. (م 6/ 41)
আবূ মাসঊদ আল-আনসারী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি একটি লাগাম পরানো উটনী নিয়ে এলো এবং বললো, ‘এটি আল্লাহর পথে (দান করা হলো)।’ তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, কিয়ামতের দিন এর বিনিময়ে তোমার জন্য রয়েছে সাতশত উটনী, যেগুলোর সবগুলোর লাগাম পরানো থাকবে।
মুখতাসার সহীহ মুসলিম (1100)