1076 - عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَغَدْوَةٌ(2) فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا. (م 6/ 36)
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: আল্লাহর পথে একবার ভোরে বের হওয়া অথবা একবার বিকেলে বের হওয়া দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম।

মুখতাসার সহীহ মুসলিম (1076)