1072 - عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ أَيُّ النَّاسِ أَفْضَلُ فَقَالَ رَجُلٌ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ بِمَالِهِ وَنَفْسِهِ قَالَ ثُمَّ مَنْ قَالَ مُؤْمِنٌ فِي شِعْبٍ(2) مِنْ الشِّعَابِ يَعْبُدُ اللَّهَ رَبَّهُ وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ. (م 6/ 39)
আবূ সাঈদ আল-খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বলল, কোন্ ব্যক্তি সবচেয়ে উত্তম? তিনি বললেন, যে ব্যক্তি তার সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করে। সে বলল, এরপর কে? তিনি বললেন, একজন মুমিন যে কোনো এক গিরিপথে অবস্থান করে তার রব আল্লাহ্র ইবাদত করে এবং মানুষকে তার অনিষ্ট থেকে নিরাপদে রাখে।
মুখতাসার সহীহ মুসলিম (1072)