1055 - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ قَالَ كَتَبَ أَبِي وَكَتَبْتُ لَهُ(2) إِلَى عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرَةَ وَهُوَ قَاضٍ بِسِجِسْتَانَ أَنْ لَا تَحْكُمَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لَا يَحْكُمْ أَحَدٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ. (م 5/ 132)
আবূ বাকরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আব্দুর রহমান ইবনু আবী বাকরাহ বলেন, আমার পিতা (আবূ বাকরাহ) এবং আমি উভয়ে মিলে সজিস্তানের বিচারক উবাইদুল্লাহ ইবনু আবী বাকরাহ-এর কাছে পত্র লিখলাম যে, আপনি রাগান্বিত অবস্থায় দুইজনের মধ্যে বিচার করবেন না। কারণ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: “কেউ যেন রাগান্বিত অবস্থায় দুইজনের মধ্যে বিচার না করে।”

মুখতাসার সহীহ মুসলিম (1055)