1044 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَطَعَ سَارِقًا فِي مِجَنٍّ(4) قِيمَتُهُ ثَلَاثَةُ دَرَاهِمَ. (م 5/ 113)
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একটি ঢালের (চুরির) কারণে একজন চোরের হাত কেটেছিলেন, যার মূল্য ছিল তিন দিরহাম।

মুখতাসার সহীহ মুসলিম (1044)