1035 - عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ الْأَنْصَارِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَقَرَّ الْقَسَامَةَ عَلَى مَا كَانَتْ عَلَيْهِ فِي الْجَاهِلِيَّةِ. (م 5/ 101)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আনসারী সাহাবীদের মধ্যে থেকে এক ব্যক্তি থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) 'কাসামাহ' (শপথ)-কে সেই নীতির উপর বহাল রেখেছেন, যা জাহিলিয়াতের যুগে ছিল।

মুখতাসার সহীহ মুসলিম (1035)