102 - عَنْ عَبْدِ اللهِ بن مسعود رضي الله عنه قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم في قُبَّةٍ نَحْوًا مِنْ أَرْبَعِينَ رَجُلًا فَقَالَ رسولُ اللهِ صلى الله عليه وسلم أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ قَالَ قُلْنَا نَعَمْ فَقَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ فَقُلْنَا نَعَمْ فَقَالَ وَالَّذِي نَفْسِ محمد بِيَدِهِ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ وَذَاكَ أَنَّ الْجَنَّةَ لَا يَدْخُلُهَا إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَمَا أَنْتُمْ في أَهْلِ الشِّرْكِ إِلَّا كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ في جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ في جِلْدِ الثَّوْرِ الْأَحْمَرِ. (م 1/ 139)
আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা প্রায় চল্লিশ জন লোক রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে একটি তাঁবুর নিচে ছিলাম। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা কি এতে সন্তুষ্ট নও যে, তোমরা জান্নাতিদের এক-চতুর্থাংশ হবে? তিনি বলেন, আমরা বললাম, হ্যাঁ। অতঃপর তিনি বললেন, তোমরা কি এতে সন্তুষ্ট নও যে, তোমরা জান্নাতিদের এক-তৃতীয়াংশ হবে? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ, আমি অবশ্যই আশা করি যে, তোমরা হবে জান্নাতিদের অর্ধেক। কেননা জান্নাতে কোনো মুসলিম প্রাণ ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। মুশরিকদের মধ্যে তোমাদের অবস্থান হলো কালো গরুর চামড়ার মধ্যে একটি সাদা চুলের মতো, অথবা লাল গরুর চামড়ার মধ্যে একটি কালো চুলের মতো।
মুখতাসার সহীহ মুসলিম (102)