1011 - عن ابْن عُمَرَ رضي الله عنهما قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ كَانَ حَالِفًا فَلَا يَحْلِفْ إِلَّا بِاللَّهِ وَكَانَتْ قُرَيْشٌ تَحْلِفُ بِآبَائِهَا قَالَ لَا تَحْلِفُوا بِآبَائِكُمْ. (م 5/ 81)
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যক্তি কসমকারী, সে যেন আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম না করে। আর কুরাইশরা তাদের পূর্বপুরুষদের নামে কসম করত। তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা তোমাদের পূর্বপুরুষদের নামে কসম করো না।
মুখতাসার সহীহ মুসলিম (1011)