1003 - عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما أَنَّهُ قَالَ اسْتَفْتَى سَعْدُ بْنُ عُبَادَةَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ تُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاقْضِهِ عَنْهَا. (م 5/ 76)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, সা‘দ ইবনু ‘উবাদাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে একটি মান্নত (নযর) সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, যা তাঁর মায়ের উপর ছিল এবং তিনি তা আদায় করার আগেই ইন্তেকাল করেন। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি তাঁর পক্ষ থেকে তা আদায় করে দাও।
মুখতাসার সহীহ মুসলিম (1003)