986 - عَنْ عَائِشَةَ رضي الله عنها زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ: وَإِنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُدْخِلُ عَلَيَّ رَأْسَهُ وَهُوَ فِي الْمَسْجِدِ فَأُرَجِّلُهُ، وَكَانَ لا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لِحَاجَةٍ إِذَا كَانَ مُعْتَكِفًا. (بخاري: 2029)
নবী (সা.)-এর স্ত্রী আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা.) মসজিদে থাকা অবস্থায় আমার দিকে তাঁর মাথা বাড়িয়ে দিতেন, আর আমি তাঁর চুল আঁচড়ে দিতাম। তিনি যখন ইতিকাফ করতেন, তখন প্রয়োজন ছাড়া ঘরে প্রবেশ করতেন না।
মুখতাসার সহীহুল বুখারী (986)