953 - عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه قَالَ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَسْفَارِهِ فِي يَوْمٍ حَارٍّ حَتَّى يَضَعَ الرَّجُلُ يَدَهُ عَلَى رَأْسِهِ مِنْ شِدَّةِ الْحَرِّ وَمَا فِينَا صَائِمٌ إِلَّا مَا كَانَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَابْنِ رَوَاحَةَ. (بخاري: 1945)
আবু দারদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা নবী (সা.)-এর সাথে তাঁর কোনো এক সফরে এক গরমের দিনে বের হলাম। গরম এত তীব্র ছিল যে লোকেরা (তীব্র তাপ থেকে বাঁচতে) তাদের হাত মাথায় রাখছিল। আমাদের মধ্যে নবী (সা.) এবং ইবনু রাওয়াহা ছাড়া আর কেউ রোজা অবস্থায় ছিল না। (বুখারী: ১৯৪৫)
মুখতাসার সহীহুল বুখারী (953)