936 - عَنْ أُمِّ سَلَمَةَ رضي الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم آلَى مِنْ نِسَائِهِ شَهْرًا فَلَمَّا مَضَى تِسْعَةٌ وَعِشْرُونَ يَوْمًا غَدَا أَوْ رَاحَ، فَقِيلَ لَهُ: إِنَّكَ حَلَفْتَ أَنْ لا تَدْخُلَ شَهْرًا فَقَالَ: «إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعَةً وَعِشْرِينَ يَوْمًا». (بخاري: 1910)
৯৩৬ - উম্মু সালামা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) তাঁর স্ত্রীদের থেকে এক মাস দূরে থাকার শপথ (ইলা) করেছিলেন। যখন ঊনত্রিশ দিন পার হয়ে গেল, তখন তিনি (স্ত্রীদের কাছে) গেলেন। তখন তাঁকে বলা হলো: আপনি তো এক মাস প্রবেশ না করার (বা কাছে না যাওয়ার) শপথ করেছিলেন। তিনি বললেন: "মাস ঊনত্রিশ দিনেও হয়।" (বুখারী: ১৯১০)
মুখতাসার সহীহুল বুখারী (936)