908 - عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رضي الله عنه قَالَ: نَذَرَتْ أُخْتِي أَنْ تَمْشِيَ إِلَى بَيْتِ اللَّهِ وَأَمَرَتْنِي أَنْ أَسْتَفْتِيَ لَهَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَاسْتَفْتَيْتُهُ فَقَالَ صلى الله عليه وسلم: «لِتَمْشِ وَلْتَرْكَبْ». (بخاري: 1866)
উকবাহ ইবনু আমির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমার বোন মানত করেছিল যে সে হেঁটে আল্লাহর ঘর পর্যন্ত যাবে। সে আমাকে নির্দেশ দিল যেন আমি তার জন্য নবী (সা.)-এর কাছে ফতোয়া চাই। আমি তাঁর কাছে ফতোয়া চাইলে তিনি (সা.) বললেন: "সে যেন হাঁটেও এবং বাহনে চড়েও যায়।"
মুখতাসার সহীহুল বুখারী (908)