887 - عن ابْن عُمَرَ رضي الله عنهما يَقُولُ: أَلَيْسَ حَسْبُكُمْ سُنَّةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، إِنْ حُبِسَ أَحَدُكُمْ عَنِ الْحَجِّ طَافَ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ حَلَّ مِنْ كُلِّ شَيْءٍ حَتَّى يَحُجَّ عَامًا قَابِلًا فَيُهْدِي أَوْ يَصُومُ إِنْ لَمْ يَجِدْ هَدْيًا. (بخاري: 1810)
ইব্ন উমার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: তোমাদের জন্য কি আল্লাহর রাসূল (সা.)-এর সুন্নাত যথেষ্ট নয়? যদি তোমাদের কেউ হজ্জ করতে গিয়ে বাধাগ্রস্ত হয় (বা আটকে যায়), তবে সে যেন কা'বার তাওয়াফ করে এবং সাফা ও মারওয়ার সাঈ করে। এরপর সে সব কিছু থেকে হালাল হয়ে যাবে (ইহরাম খুলে ফেলবে), যতক্ষণ না সে পরের বছর হজ্জ করে। তখন সে কুরবানি দেবে, অথবা কুরবানি করার মতো কিছু না পেলে রোযা রাখবে।
মুখতাসার সহীহুল বুখারী (887)