882 - عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لا يَطْرُقُ أَهْلَهُ، كَانَ لا يَدْخُلُ إِلَّا غُدْوَةً أَوْ عَشِيَّةً. (بخاري: 1800)
আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) তাঁর পরিবারের কাছে রাতে আকস্মিকভাবে আসতেন না। তিনি কেবল দিনের বেলায়, হয় সকালে অথবা সন্ধ্যায়, প্রবেশ করতেন।
মুখতাসার সহীহুল বুখারী (882)