870 - عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّهُ كَانَ إِذَا أَقْبَلَ بَاتَ بِذِي طُوًى حَتَّى إِذَا أَصْبَحَ دَخَلَ، وَإِذَا نَفَرَ مَرَّ بِذِي طُوًى وَبَاتَ بِهَا حَتَّى يُصْبِحَ، وَكَانَ يَذْكُرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُ ذَلِكَ. (بخاري: 1769)

ইবনু উমার (রা.) থেকে বর্ণিত, তিনি যখন (মক্কার দিকে) আসতেন, তখন যি-তুওয়া নামক স্থানে রাত কাটাতেন। এরপর সকাল হলে (মক্কায়) প্রবেশ করতেন। আর যখন (মক্কা থেকে) বের হতেন, তখনও যি-তুওয়ার পাশ দিয়ে যেতেন এবং সেখানে রাত কাটিয়ে সকাল করতেন। তিনি উল্লেখ করতেন যে, নবী (সা.)-ও এমনটিই করতেন।

মুখতাসার সহীহুল বুখারী (870)