704 - عَنْ عَائِشَةَ رضي الله عنها: أَنَّ رَجُلا قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم: إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ». (بخاري: 1388)
আয়েশা (রা.) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী (সা.)-এর কাছে এসে বললেন, "আমার মা হঠাৎ মারা গেছেন। আমার ধারণা, যদি তিনি কথা বলার সুযোগ পেতেন, তবে তিনি অবশ্যই সাদাকা করতেন। আমি যদি তার পক্ষ থেকে সাদাকা করি, তবে কি তিনি এর সওয়াব পাবেন?" তিনি (সা.) বললেন, "হ্যাঁ।" (বুখারি: ১৩৮৮)

মুখতাসার সহীহুল বুখারী (704)