678 - عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ رضي الله عنه قَالَ: صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا، فَقَامَ عَلَيْهَا وَسَطَهَا. (بخاري: 1331)
সামুরা ইবনু জুনদাব (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সা.)-এর পেছনে এমন এক মহিলার জানাযার সালাত আদায় করেছিলাম, যিনি তাঁর নিফাস (সন্তান প্রসবের পরের রক্তস্রাব) অবস্থায় মারা গিয়েছিলেন। তখন তিনি (সা.) সেই মহিলার দেহের মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন।

মুখতাসার সহীহুল বুখারী (678)