671 - عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «إِذَا رَأَى أَحَدُكُمْ جِنَازَةً فَإِنْ لَمْ يَكُنْ مَاشِيًا مَعَهَا فَلْيَقُمْ حَتَّى يُخَلِّفَهَا أَوْ تُخَلِّفَهُ أَوْ تُوضَعَ مِنْ قَبْلِ أَنْ تُخَلِّفَه». (بخاري: 1308)
আমের ইবনু রাবী‘আহ (রা.) থেকে বর্ণিত। নবী (সা.) বলেছেন: যখন তোমাদের কেউ কোনো জানাযা (শবযাত্রা) দেখতে পায়, আর সে যদি এর সাথে হেঁটে না যায়, তবে সে যেন দাঁড়িয়ে থাকে—যতক্ষণ না জানাযাটি তাকে অতিক্রম করে যায়, অথবা সে জানাযাটিকে অতিক্রম করে যায়, অথবা তাকে অতিক্রম করার আগেই জানাযাটি নিচে রাখা হয়।
মুখতাসার সহীহুল বুখারী (671)