558 - حَدِيْثُ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ رضي الله عنه فِي الِاسْتِسْقَاءِ تَقَدَّمَ، وَفِيْ هذِهِ الرِّوَايَةِ قَالَ: فَحَوَّلَ إِلَى النَّاسِ ظَهْرَهُ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ يَدْعُو، ثُمَّ حَوَّلَ رِدَاءَهُ، ثُمَّ صَلَّى لَنَا رَكْعَتَيْنِ جَهَرَ فِيهِمَا بِالْقِرَاءَة. (بخاري: 1024)
আব্দুল্লাহ ইবনে যায়েদ (রা.) থেকে বর্ণিত, ইসতিসকা (বৃষ্টি প্রার্থনার) সম্পর্কিত তাঁর হাদীসটি পূর্বেও এসেছে। এই বর্ণনায় তিনি বলেন: (নবী সা.) তখন লোকদের দিকে পিঠ ফিরিয়ে দিলেন এবং কিবলামুখী হয়ে দু'আ করতে লাগলেন। এরপর তিনি তাঁর চাদর উল্টে দিলেন। তারপর তিনি আমাদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন, যাতে তিনি উচ্চস্বরে কিরাত পড়লেন। (বুখারী: ১০২৪)

মুখতাসার সহীহুল বুখারী (558)