535 - عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: شَهِدْتُ الْعِيدَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ رضي الله عنهم، فَكُلُّهُمْ كَانُوا يُصَلُّونَ قَبْلَ الْخُطْبَةِ. (بخاري: 962)
ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সা.), আবু বকর, উমার এবং উসমান (রা.)-এর সাথে ঈদের নামাজে উপস্থিত ছিলাম। তাঁরা সবাই খুতবার আগে সালাত আদায় করতেন। (বুখারী: ৯৬২)
মুখতাসার সহীহুল বুখারী (535)