462 - عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ رضي الله عنه قَالَ: كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ» قَالَ رَجُلٌ وَرَاءَهُ: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «مَنِ الْمُتَكَلِّمُ»؟ قَالَ: أَنَا. قَالَ: «رَأَيْتُ بِضْعَةً وَثَلاثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ». (بخاري: 799)
রিফাআ ইবনু রাফি‘ আয-যুরাকী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা নবী (সা.)-এর পেছনে সালাত আদায় করছিলাম। যখন তিনি রুকু‘ থেকে মাথা তুললেন, তখন বললেন: “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” (আল্লাহ তার প্রশংসা শোনেন, যে তার প্রশংসা করে)। তখন তাঁর পেছনের এক ব্যক্তি বললেন: “রাব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান ত্বাইয়িবান মুবারাকান ফীহি” (হে আমাদের রব! আপনার জন্যই সমস্ত প্রশংসা, এমন প্রশংসা যা অনেক, পবিত্র এবং বরকতময়)। সালাত শেষ করে তিনি (সা.) জিজ্ঞেস করলেন: “কে কথাটি বলেছিল?” লোকটি বললেন: “আমি।” তিনি (সা.) বললেন: “আমি দেখলাম, ত্রিশের অধিক সংখ্যক ফেরেশতা এটি লেখার জন্য প্রতিযোগিতা করছে যে, তাদের মধ্যে কে এটি প্রথমে লিখবে।”
মুখতাসার সহীহুল বুখারী (462)