445 - عن أبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: فِي كُلِّ صَلاةٍ يُقْرَأُ، فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَسْمَعْنَاكُمْ، وَمَا أَخْفَى عَنَّا أَخْفَيْنَا عَنْكُمْ، وَإِنْ لَمْ تَزِدْ عَلَى أُمِّ الْقُرْآنِ أَجْزَأَتْ، وَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ. (بخاري: 772)
৪৪৫ - আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: প্রত্যেক সালাতেই (কুরআন) পড়া হয়। রাসূলুল্লাহ (সা.) আমাদের যা শুনিয়েছেন, আমরা তোমাদের তা শোনাই। আর তিনি আমাদের থেকে যা গোপন রেখেছেন, আমরাও তোমাদের থেকে তা গোপন রাখি। যদি তুমি উম্মুল কুরআন (সূরা ফাতিহা)-এর বেশি না পড়ো, তবে তা যথেষ্ট হবে। আর যদি তুমি বেশি পড়ো, তবে তা উত্তম।
মুখতাসার সহীহুল বুখারী (445)