442 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: صَلَّيْتُ خَلْفَ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم الْعَتَمَةَ فَقَرَأَ: {إِذَا السَّمَاءُ انْشَقَّتْ} فَسَجَدَ فَلا أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ. (بخاري: 768)
৪৪২ - আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আবুল কাসিম (সা.)-এর পেছনে ইশার সালাত আদায় করেছিলাম। তিনি তখন {ইযাস সামাউ ইনশাক্কাত} (সূরা ইনশিকাক) পাঠ করলেন এবং সিজদা করলেন। তাই আমি তাঁর (আল্লাহর) সাথে মিলিত না হওয়া পর্যন্ত এই সূরার সিজদা করতে থাকব। (বুখারি: ৭৬৮)

মুখতাসার সহীহুল বুখারী (442)