254 - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَضَعُ أَحَدُنَا طَرَفَ الثَّوْبِ مِنْ شِدَّةِ الْحَرِّ فِي مَكَانِ السُّجُودِ. (بخاري: 385)
আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী (সা.)-এর সাথে সালাত আদায় করতাম। তীব্র গরমের কারণে আমাদের মধ্যে কেউ কেউ সিজদার জায়গায় কাপড়ের কিনারা বিছিয়ে দিত।

মুখতাসার সহীহুল বুখারী (254)